বিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ভোর সাড়ে ৬ টায় পৌর শহরের শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, শ্রীবরদী পৌরসভা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও শ্রীবরদী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়।
এ সময় উপজেলা প্রশসনের থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, উপজেলা আওয়ামী লীগের থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, শেরপুর-৩ আসনের এমপি ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাকিমসহ স্ব-স্ব সংগঠনের সংশ্লিষ্টরা অংশগ্রহন করেন।




