ঝালকাঠি প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে উদযাপিত হলো মহান বিজয় দিবস। সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মোঃ মজিদ আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন খেলাধুলা, অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাষ্ট, কুচকাওয়াচ, শরীর চর্চা ও ডিসপ্লে¬ প্রদর্শন করে। অন্যদিকে জেলার কাঠালিয়া,রাজাপুর ও নলছিটিতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।




