ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ৯:২০ অপরাহ্ণ

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি র‌্যালী বের হয়ে আবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, জেলা পরিষদ প্রশাসক ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার জামাল আহমদ, সাবেক মহিলা সংসদ হোসনে আরা ওয়াহিদ, সহকারী পুলিশ সুপার মো: মাসুদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ প্রমূখ। বক্তারা বলেন, জাতির পতাকা আজ খামচে ধরেছে স্বাধীনতা বিরোধী শক্তি। সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশের স্বাধীনতাকে বিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত। তাই স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Need Ads
error: কপি হবে না!