ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ২:৪২ অপরাহ্ণ

Road_Accident-254নারায়ণগঞ্জ সংবাদদাতা :  নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  একটি প্রাইভেটকার ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। ৭ ডিসেম্বর শনিবার ভোর ৬টার দিকে কাচপুর স্টিল মিলের সামনে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজিনকড়া এলাকার জসীমউদ্দিন (৩৬), ফেনীর মধ্যকারীপুরের মো. মোস্তফা (৭০) এবং দৌলতপুরের আব্দুল হাকিম (৩০)।
মহাসড়ক পুলিশের কাচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ সোহেল জানান, কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঢাকাগামী প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত ২ জনের একজন নারী এবং অন্যজন গাড়িচালক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!