শ্যামলবাংলা স্পোর্টস : সাউথ আফ্রিকার সাথে সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রানের বড় ব্যবধানে হারল ভারত।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সংগ্রহ করে ৩৫৮ রান। আর বিশাল ওই রানের পাহাড়ের চাপে কাল জোহানেসবার্গে ৪১ ওভারে ২১৭ রানেই অলআউট ধোনির দল। স্টেইন ও ম্যাকলারেন নিয়েছেন ৩টি করে উইকেট। শেষ পর্যন্ত একাই লড়াই করেছেন অধিনায়ক ধোনি (৬৫)।
এর আগে দক্ষিণ আফ্রিকার ৩৫৮ রানের ইনিংসে আমলা ও ডি ককের উদ্বোধনী জুটিতেই আসে ১৫২। আমলা ৬৫ রানে ফিরলেও ১২১ বলে ১৩৫ করে ফিরেছেন ম্যান অব দ্য ম্যাচ ডি কক, যাতে ছিল ১৮টি চার ও ৩টি ছয়। এরপর তাণ্ডব চালিয়েছেন ডি ভিলিয়ার্স (৪৭ বলে ৭৭) ও ডুমিনিও (২৯ বলে ৫৯*)। শেষ ১০ ওভারে তারা তুলে নিয়েছেন ১৩৫ রান।




