ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে মেম্বারদের পকেটে কর্মসৃজন প্রকল্প !

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ৪:২৩ অপরাহ্ণ
ভোলাহাটে মেম্বারদের পকেটে কর্মসৃজন প্রকল্প !

 ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: অতিদরিদ্র ও দরিদ্র অসহায় মানুষের মুখের খাবার থাবা মেরে কেড়ে নিজেদের পকেট ভারি করছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারেরা বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, ২০১৩-১৪ অর্থ বছরের ১ম পর্যায়ের অতীদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতায় ভোলাহাট সদর ইউনিয়নে মোট ১৩৩ জন শ্রমিকের মধ্যে চেয়ারম্যান – মেম্বারদের ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজসহ তালিকা প্রস্তুতে অনিয়ম। কাজ না করেই সুবিধা ভোগ করছেন। এ ব্যাপারে ২৫/১১/২০১৩ তারিখ উপজেলা নিবার্হী অফিসার, সংশ্লিষ্ট ইউপির ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ম কামরুজ্জামান সরদার বরাবর অভিযোগ পত্র প্রদান করেন ৭ নং ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রামের রিয়াজুদ্দিন মন্ডলের ছেলে রাফিকুল ও ধরমপুর গ্রামের নুর শেখের ছেলে মান্নান। অভিযোগের প্রেক্ষীতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি প্রক্রিয়া বিষয়ে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ইউনিয়নের ৫,৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়াডের প্রাথমিক তদন্তে ১১ জন ভূয়া নামের সন্ধান পাওয়া গেছে বলে জানান। তিনি বলেন, মূল তালিকার ক্রমিক নং ৬৬, ৭৬, ৮৩, ৮৪, ৮৫, ৮৯, ৯৮, ৯৯, ১০০, ১০৪, ১২২ জন ভূয়া শ্রমিকের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭ নং ওয়ার্ড মেম্বর বদরুল আহসান বাবুর আত্মীয় ধরমপুর গ্রামের হাবিবুরের ছেলে বিশু (বর্তমানে জেলহাজতে), একই গ্রামের নজর আলীর মেয়ে নুরচেহের, আনসুর আলী ছেলে রবিউল ইসলাম, মেম্বারের কাজের মেয়ে একই গ্রামের তৈয়মুর আলীর মেয়ে শিল্পী পারভীন, ৪ নং ওয়ার্ড মেম্বার আনসার আলীর ছেলে জাবেদ আলী, অন্যান্য আত্মীয়দের মধ্যে তেলীপাড়া গ্রামের খোকার মেয়ে শেফালী, লুলুর মেয়ে মেহরুল, সাইফুদ্দিনের ছেলে সেত্তাজ, মান্নানের ছেলে আলীম, রিয়াজুদ্দিনের ছেলে আরেফিন আলমাসুদ অপর দিকে ৩ নং ওয়ার্ড মেম্বর আফতাবউদ্দিন বুলুর মেয়ে লিমা খাতুন ( বর্তমানে রাজশাহীতে বসবাসরত)সহ তাদের ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনদের সুবিধা প্রদান করেছেন। তারা কেউ কাজে যোগ না দিয়েই প্রতিদিনের ২শত টাকা করে নিজ পকেট পূরে ভারি করেছেন আর সুবিধা বঞ্চিত হয়েছেন প্রকৃত সুবিধা ভোগি অতিদরিদ্ররা।  । এ ব্যাপারে সংশ্লিষ্ট মেম্বারদের সাথে যোগাযোগ করা হলে, ঘটনার সত্যতা স্বীকার করেন।এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ পরিবেশন না করার জন্য সুপারিশ করেন।  এ ব্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Need Ads
error: কপি হবে না!