ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন এরশাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ১:৩৩ অপরাহ্ণ

ershadশ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সব দল না আসায় এবং পরিবেশ না থাকায় জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন ৩ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ওই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমি বলেছিলাম, সব দল নির্বাচনে না গেলে আমিও যাব না। আমি প্রতিশ্র“তি রক্ষা করছি। সব দল আসেনি, জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না।  সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির যেসব সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের তা প্রত্যাহারের নির্দেশ দেন দলের চেয়ারম্যান।
তিনি বলেন,  আগামীতে সব দল অংশ নিলে, পরিবেশ তৈরি হলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে। মহাজোট থেকে বেরিয়ে এসে ৩শ আসনে আলাদা নির্বাচনের ঘোষণা দিলেও নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দিয়েছিলেন জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না, সেহেতু তারাও চলে আসবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!