পাবনা প্রতিনিধি : বুধবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু কাগজপত্র পুড়ে যায়। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হঠাৎ নির্বাচন অফিসে আগুন দেখে জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় অফিস খুলে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা। এ,এসপি বেড়া সার্কেল আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্যামলবাংলাকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেই প্রতিয়মান হয়েছে। এই অগ্নিকান্ডের সাথে নাশকতার কোন সম্পর্ক নেই। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেহেলী লায়লা, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটারিং অফিসার শফিকুল ইসলাম জানান, নির্বাচন সংশ্লিষ্ট সকল নথিপত্র তার দপ্তরে রাখা ছিল।




