ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীতাকুণ্ডে সংঘর্ষে নিহত এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ১২:৩৯ অপরাহ্ণ

Chittagong_District_Map_Bangladesh-118চট্টগ্রাম সংবাদদাতা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি। ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রাসেল (২২) সীতাকুণ্ড থানার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মান্দরিটোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকেটিং শুরু করে অবরোধকারীরা। ওইসময় পুলিশ তাদের সরিয়ে দিয়ে গেলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউণ্ড গুলি ছোড়ে পুলিশ। এসময় গুলিবিদ্ধ হন শরিফুল। গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জানান, সীতাকুণ্ড থানার মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন শরিফুল।
রাতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের কথা স্বীকার করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, সংঘর্ষে আহত একজন মারা গেছে বলে খবর পেয়েছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!