মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মতবিনিময় সভা করেছেন। সোমবার সন্ধায় তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সমকালের স্থানীয় প্রতিনিধি মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক আইনশৃংখলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে অবদান রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ৩০ নভেম্বর মহম্মদপুরে যোগদান করেন।




