ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঔষধ কোম্পানীর গাড়িসহ ৫ যানবাহনে অগ্নিসংযোগ-লুট : গ্রেফতার-২

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৬:৪১ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্টার : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের চলাকালে শেরপুরের ঝগড়ারচর উত্তর বাজারে ইনসেপ্টা  কোম্পানীর ঔষধ পরিবহনের গাড়ী ভাংচুর করে প্রায় অর্ধলাখ টাকার ঔষধ লুট করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধকারীরা। ২৭ নভেম্বর বুধবার রাতে ওই ঘটনা ঘটে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২৫  লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া একই রাতে শ্রীবরদী পৌর শহরে ৩ টি সিএনজি ভাংচুর করে এবং পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। অন্যদিকে জেলা শহরের নৌহাটা এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় ভাংচুর এবং একই সময় চাপাতলী মোড়ে ককটেল বিস্ফোরন ঘটানো হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর যুবদলের সদস্য দ্বীন ইসলাম দ্বীনু ও ছাত্রদল নেতা স্বপনকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!