নীলফামারী প্রতিনিধি : অবরোধকারীদের হাতে যানবাহন ভাঙ্গচুর ও অগ্নিসংযোগে অতিষ্ট হয়ে তাদের প্রতিহত করতে এবার মাঠে নেমেছে সাধারন জনতা। মঙ্গলবার রাতে জেলা সদরের লীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী বাজার সংলগ্ন পাড়ের ঘাট ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অবরোধ সমর্থনকারী দলের ১০/১২ জনের একটি মুখোশধারী দল ঐ ব্রীজের কাছে মোরসাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে ভাঙ্গচুর করে। এসময় অনেকের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অবরোধকারীরা। পরে ভুক্তভোগীরা পাশ্ববর্তী নীলাহাটি ও চৌরঙ্গী বাজারে গিয়ে লোকজনকে খবর দেয়। এসময় কচুয়া, চৌরঙ্গী ও তরণীবাড়ি এলাকার লোকজন সংগঠিত হয়ে অবরোধকারীদের ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




