ads

শনিবার , ২৭ জুলাই ২০১৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁয় মন্দিরে হামলা : প্রতিমা ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২৭, ২০১৩ ৩:২৩ অপরাহ্ণ

Vangchurশ্যামলবাংলা ডেস্ক : নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে বারোয়ারী দুর্গা মন্দির ও বাসুদেব মন্দিরের ১০টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় সংখ্যালঘুদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ধামইরহাট বাজার কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা ও বাসুদেব মন্দিরে রক্ষিত ১০টি মূর্তি ভাংচুর করে কতিপয় দুর্বৃত্ত। ওই মন্দিরের পুরোহিত কমল ঠাকুর জানান, শুক্রবার সকালে তিনি মন্দিরে পূর্জার্চনা করতে গিয়ে দেখেন, ১০টি প্রতিমা কে বা কারা ভাংচুর করে ফেলে রেখেছে। এ ব্যাপারে ধামইরহাট থানায় ক্ষতিগ্রস্ত মন্দিরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা ও সহসভাপতি বিশ্বজিৎ সরকার মনি উদ্বেগ প্রকাশ করে, অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি স্থানীয় সংসদ সদস্য আলহাজ শহীদুজ্জামান সরকার ও পৌর মেয়র ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন এবং পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দোষীদের আটক করার নির্দেশ দেন।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা খাতুন দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!