ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে রেল যোগাযোগ বিচ্ছিন্ন, দোকান ভাংচুর, হামলার মধ্যে দিয়ে চলছে ৭১ ঘন্টার অবরোধ কর্মসূচী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৫:২৩ অপরাহ্ণ

A Q Rasel Photo.Gopalpur-Tangail-28-11-2013এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :  দশম নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপিসহ ১৮দলের ডাকা ৭১ ঘন্টার অবরোধে তৃতীয় দিন বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুরে রেল সংযোগ বিচ্ছিন্ন, দোকানপাট ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অবরোধকারীরা গোপালপুর উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন ৫টি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লোপাট করে। এসময় রোকেয়া কম্পিউটার সেন্টার ও তানিয়া হোটেল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। অবরোধ সমর্থকরা হোটেলের সত্ত¡াধিকারী আব্দুস সালামের উপর হামলা চালায়। তাদের দায়ের কোপে মারাত্বক আহত হন ব্যবসায়ী। পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মো. রকিবুল হক ছানা, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামী লীগের সম্পাদক মো. আব্দুল লতিফসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তারা ইউএনও এর কাছে অভিযোগ করেন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন সরকারের রহস্যময় আচরণের কারণে বিএনপি-জামায়াতের নেতৃত্বে শহরের একের পর এক ঘটনা ঘটে চলছে। অথচ পুলিশ তাদের (বিএনপি-জামায়াত) গ্রেপ্তার না করে বিভিন্ন কৌশলে সহযোগীতা করছেন। অবিলম্বে তাকে অপসারণের দাবি জানান স্থানীয় নেতৃবৃন্দ।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপি দাবি করেন, হেমনগরে অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে মিছিল-মিটিংয়ে সরব হয় আছে। অবরোধকারীরা যমুনা সেতু-তারাকান্দি রেললাইনের ঝাওয়াইল এলাকার গরিল­্যাহ বিল নামক এলাকায় রেললাইনের স্লিপার তুলে ফেলে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় রেল কর্তৃপক্ষ ওই স্লিপার সংস্কার করে।
সূতী এলাকার সাবেক ছাত্রদল নেতা বিপ্লব মোবাইলে জানান, তিনিসহ ছাত্রদল নেতা মাসুদ, বুলবুল, জিয়া, বাবুল, লিটন, হানিফের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলসহ নানা কর্মসূচী পালন করছে তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে গোপালপুর পৌরশহরে হতে দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরী নামক স্থানে রাত ৭টার দিকে পৌছলে অবরোধ সমর্থকরা পূর্বপরিকল্পিত ভাবে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস.এম লিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ঝাওয়াইল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার ও ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান টিপুর উপর হামলা চালায় এবং তাদের কুপিয়ে মারাত্বক আহত করে। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেলে পুড়িয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় রাতেই তাদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অপর দিকে বুধবার বেলা ১২টার দিকে সূতী কালিবাড়ি এলাকায় বেশ কয়েকটি দোকান ভাংচুর করে ও পৌর শহরের ডুবাইল এলাকার আওয়ামী লীগ নেতা জামিল হোসেনের ব্যবহৃত মোটার সাইকেলটি পুড়িয়ে দেয় অবরোধ সমর্থকরা। ঘটনা গুলোর প্রতিবাদে বুধবার উপজেলার ঝাওয়াইল ও ভেঙ্গুলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনের নেতা-কর্মীরা। তবে বৃহস্পতিবার এ রির্পোট লেখা পর্যন্ত শহরের আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!