
তাপস চন্দ্র সরকার , কুমিলা : বাংলাদেশ বার কাউন্সিল রোল এন্ড পাবলিকেশন কমিটি’র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. কাইমুল হক রিংকুসহ ২জনের জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ওই আদেশ প্রদানের করার সাথে সাথে কুমিলার অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু’র এজলাসের চেয়ার-টেবিল ও দরজা-জ্বালানা ভাংচুর করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। ২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনাটি সংগঠিত হয়েছে। এ ঘটনার পর পর আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ]
উলেখ্য যে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. কাইমুল হক রিংকু সহ ১০জনকে মঙ্গলবার রাতে র্যাব-১১ গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে কুমিলা সিনিয়র জুডিশিলয়াল ম্যাজিষ্ট্রেট ও নেজারত শাখা’র ভারপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ প্রেস ব্রিফিংয়ে জানান- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. কাইমুল হক রিংকু সহ ১০জনকে গত মঙ্গলবার রাতে র্যাব-১১ গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে ২জনের জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করার সাথে সাথে বিএনপি সমর্থিত আইনজীবীরা ক্ষুদ্ধ হয়ে কোর্টের বিচার কাজে বাঁধা সৃষ্টি করে এবং এজলাসের চেয়ার-টেবিল ও দরজা-জ্বালানা ভাংচুর করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হবে।

- কুমিলায় বিচারকের এজলাসে ভাংচুর
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- কুমিলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম চমন চৌধুরী, কুমিলা জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেন, কোতয়ালী থানা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, কুমিলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজমুল সা’দাত, সাধারণ সম্পাদক অ্যাড. তারেক আব্দুলাহ অন্যান্য আইনজীবীরা। এ সময় উপস্থিত ছিলেন- কুমিলা আদালতের কর্মরত জজশীপগণসহ কর্মরত উর্দ্ধতন কর্মকর্তারা।
পি.পি অ্যাড. মজিবুর রহমান জানান- এ নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন সহ এ ঘটনার সাথে জড়িত তাঁদের চিহিৃত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।






