পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত কাল রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া (২৬) নামে এক যুবক মারা গেছে। সে উপজেলা সদরের তারাকান্দা গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।
জানাগেছে, জারিয়া- ময়মনসিংহ রেলপথে রবিবার সকালে জারিয়া থেকে ময়মনসিংহ গামী ২৭১ নং আপ ট্রেনে উপজেলা সদরের তারা কান্দা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুমন মিয়া দীর্ঘ দিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ময়মনসিংহ জি আর পি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, এ ব্যাপারে ময়মনসিংহ জি আর পি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




