ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রচলিত নিয়ম মেনেই বিএনপিকে সভা-সমাবেশ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৩৩
প্রচলিত নিয়ম মেনেই বিএনপিকে সভা-সমাবেশ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা-সমাবেশ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেন বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে চায়, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়। বিএনপিকেও এখানে সমাবেশ করতে হবে। বিএনপির দাবি করা ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব নয়।’

দেশের প্রচলিত নিয়ম মেনেই বিএনপিকে সভা করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষার জন্য যা করার তাই করবে। এ ছাড়া বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায়, এখন সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

Shamol Bangla Ads

যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানুষের মানবাধিকার ক্ষুণ্ন হোক এমনটা সরকারও চায় না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্র নিরাপত্তায় কাজ করছে সরকার… পরবর্তী সংবাদ চামড়াজাত পণ্য থেকে ১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads