ঝালকাঠি প্রতিনিধি : আখেরী মোনাজাত ও ইল্লাল্লার ধ্বনীতে মূখরিত হয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ৫ দিন ব্যাপী বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন। চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি মাওলানা সৈয়দ এসাহাক মোহাম্মাদ আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন। এ সময় মুসলিম উম্মার কল্যান ও শান্তি কামনা করা হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া শাখা ওই মাহফিলের আয়োজন করেন। ওই তাফসির মাহফিলে দেশ বরন্য হযরত মাওলানা শাহাদাত হোসেন নুরী, আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী,মুফতী হাবিবুর রহমান মিজবাহসহ প্রখ্যাত পীর মাশায়েকগন ওয়াজ নছিহত করেন। মাহফিলের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ খান সবুজ।




