তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘বদন’ খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী ওই খেলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবের আমেজে ফেটে উঠে মানুষ। খেলা উপভোগ করতে প্রায় প্রত্যেক পাড়া মহল্লা থেকে দল বেঁধে নারী ও পুরুষ অংশ নেয়। উপজেলার সরণজাই ইউপি’র সিধাইড় গ্রামের জনকল্যাণ সমিতি উদ্যোগে ও সরণজাই ইউনিয়ন আওয়ামী লীগকালের আবর্তে হারিয়ে যাওয়া ওই বদন খেলার আয়োজন করে। খেলাটি পরিচালনা করেনসিধাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক। ৪ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিধাইড় ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে সিধাইড় জনকল্যাণ সমিতির অন্যতম সদস্য আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরণজাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন সরণজাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদাৎ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর আরব আলী, সরণজাই ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাসতুল মন্ডল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাবু, সরণজাই ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুর রাজ্জাক প্রমূখ।
খেলায় মোহনপুর উপজেলার বিশালপুর গ্রামের সবুজ সংঘ ও তানোর উপজেলার সুকদেবপুর গ্রামের সুকদেবপুর শাপলা সংঘ অংশ নেয়। পুরো ১ ঘন্টার খেলায় উভয়পক্ষের ৫ জন করে খেলোয়াড় অংশ নেয়। খেলায় সুকদেবপুর তরুণ সংঘ বিরতির আগেই ৪টি ‘বদন’ দিয়ে বিজয় লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে দুটো করে খাসি ছাগল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।




