এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি : হরতালের দ্বিতীয় দিনে নরসিংদীতে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিলসহ জেলার বিভিন্ন স্থানে ১২টি ককটেল বিষ্ফোরণ ও গাড়ী ভাংচুরে ঘটনা ঘটে। জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বাজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশী বাধার মূখে পড়ে। পরে তারা সেখানেই সভা করে। অন্যদিকে বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে শিবপুরে বিক্ষোভ মিছিল বের হয়। সেখানেও পুলিশ বাধা দেয়। কিছুক্ষন মিছিল করে তারা রাস্তায় বসে অবরোধ করে। এর আগে ২টি ভেলানগরের, ২টি শিবপুরে, বেলাব ১টি, বারৈচায় ১টি, মাধবদী ৬টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও পিকেটাররা শহরের বাজির মোড়ে একটি অটোরিক্সা, মাধবদীতে ১টি সিএনজি, ২টি আটোরিক্সা, ঢাকা-সিলেট বারৈচায় ১টি আটোরিক্সা, শিবপুরে ১টি সিএনজি গাড়ী ভাংচুর করে । জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি নেতা-কর্মীসহ ৮ জনকে গ্রেপ্তার করে।




