মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার এর উদ্যোগে স্থানীয় শঠিবাড়ী বন্দরে বুধবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক এক প্রামান্য চলচিত্র প্রদর্শণ করা হয়।
ওই অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান, সম্পাদক আবু সাঈদ তালুকদার সহ সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রামান্য চলচিত্র প্রদর্শণ করা হয়। এতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রামান্য চলচিত্র প্রদর্শণ করেন রংপুর সম্মিলিত সাংস্কৃতিকজোট।




