ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জের ৬টি আসনে অর্থহীন চাওয়া : ২৬ জনের মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৬:৩১ অপরাহ্ণ

Sirajgonjহুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে জেলা আওয়ামীলীগ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জান্নাত আরা তালুকদার হেনরী, সাইদুল ইসলাম খান পল ও জেদ্দা পারভীন রিমি। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ)আসনে বর্তমান সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার, তাড়াশ উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন মিলন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের সদস্য ও রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক স্বপন কুমার রায়, জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান দিলু, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াৎ হোসেন সুইট, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিটা কে আফজাল, রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, প্রয়াত সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের পুত্র তানভির ইমাম, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুল ওয়াহাব, যুবলীগ নেতা এ্যাড. জহুরুল ইসলাম মিল্টন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহেদুল হক। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুল লতিফ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান মোহন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর) আসনে বর্তমান সংসদ সদস্য চয়ন ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, উপজেলা চেয়ারম্যান  ও সাবেক উপ-মন্ত্রী হাসিবুর রহমান স্বপন, সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ হায়দার লিটন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Need Ads
error: কপি হবে না!