পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার উপজেলার মুলাডুলি কৃষি ফার্মের একটি আখ ক্ষেত থেকে দুপুরের পর লাশটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, ধারণা করা হচ্ছে ৮/৯ দিন আগে হত্যার পর লাশটি আখ ক্ষেতে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। লাশটির পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশটি পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




