নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা, জলঢাকা ও সৈয়দপুর উপজেলা পরিষদের আগামি ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠতব্য ভোট গ্রহনের জন্য ২২৭টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার জাকিয়া সুলতানা জানান, জেলার ডিমলা উপজেলার ৭৩টি ভোট কেন্দ্রে ৪৫৯টি কক্ষে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৭২ জন এবং মহিলা ভোটার ৮৮ হাজার ৬২ জন, জলঢাকায় ৮৩টি কেন্দ্রে ৫৭৯টি কক্ষে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৫০০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৫৩১ জন আর সৈয়দপুর উপজেলায় ৭১টি ভোট কেন্দ্রে ৫৩১টি কক্ষে পুরুষ ভোটার ৮১ হাজার ৭৯২ জন এবং মহিলা ভোটার ৮২ হাজার ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে এবং এর বাইরে আর কোন ভোট কেন্দ্র বাড়বে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার।
সৈয়দপুরে এনজিও শার্প’র পিআরপিডি-ডিআই প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম -শার্প’র প্রোমোটিং রাইটস্ অফ পিপ্ল উইথ ডিজএ্যাবিলিটিজ থ্রু ডিজএ্যাবিলিটি ইন্কুসিভ লোকাল গভর্নেন্স এন্ড সার্ভিস প্রোভাইডিং ইন্সটিটিউশনস্ ( পিআরপিডি-ডিআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় স্থানীয় এনজিও শার্প ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম. উপজেলা সমাজ সেবা অফিসার মোছা. নুসরাত ফাতেমা, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সামসুল আলম ও বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার। সংস্থার নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম এতে সভাপতিত্ব করেন ।কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পিআরপিডি-ডিআই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো.মোস্তাহার-উল আলম। এতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিজএ্যাবিলিটি ইনকুশন এন্ড রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটেটর মো. শফিকুল আলম।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সৈয়দপুর পৌরসভার নারী কাউন্সিলর কাজী জাহানারা বেগম, এনজিও প্রতিনিধি কামরুন নাহার ইরা, বোতলাগাড়ী ইউপি সদস্য মো. হারুন-উর-রশিদ,সাংবাদিক এম আর আলম ঝন্টু, প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন ল্যাম দলের সভাপতি মো. ইউনুছ আলী প্রমূখ। এর আগে কর্মশালার শুরুতেই সংস্থার সিনিয়র ক্রেডিট কো- অর্ডিনেটর মো. রবিউল করিম মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে সংস্থার বিভিন্ন কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। পুরো কর্মশালাটি উপস্থাপনায় ছিলেন সংস্থার পিআরপিডি-ডিআই প্রকল্পে কমিউনিটি মোবিলাইজার মো. আখতার হোসেন রেজা। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলায় দেদারছে বিক্রি হচ্ছে গাইড বই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার সর্বত্র লাইব্রেরীতে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই। এসব গাইড বই বিক্রি করতে ব্যবসায়ী ও শিক্ষকদের সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। ব্যবসায়ীদের সিন্ডিকেট শক্তিশালী হওয়ার কারণে বিভিন্ন বই ব্যবসায়ীরা নিষিদ্ধ গাইড বই বিক্রি করতে পারছে।
অনেক স্কুলের শিক্ষকরা বই ব্যবসায়ীদের যোগসাজসে অনেক ছাত্র-ছাত্রীকে গাইড বই ক্রয় করতে বাধ্য করছে বলে অভিভাবকদের অভিযোগে জানা যায়। অথচ এসব গাইড বই প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। বছরের শুরুতেই মনিটরিং করলে এসব নিষিদ্ধ গাইড বই বাজারজাত অনেকটাই ভেস্তে যেত বলে মনে করছেন সচেতনমহল। এখন শহর ও গ্রামের বিভিন্ন লাইব্রেরীতে এসব গাইড বই বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে আসল মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি টাকা নেয়ারও অভিযোগ রয়েছে। দ্বিতীয় শ্রেণি নবম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক গাইড প্রকাশনীর বইগুলো শহরের লাইব্রেরীগুলোর অধিকাংশ স্থান দখল করে আছে। এগুলোর মধ্যে উলেখযোগ্য হলো অগ্রদূত, অনুপম, জুপিটার, পাঞ্জেরী, বর্ণমালা, লেকচার, পপিসহ বহু প্রকাশনীর গাইড বই। সরকারের শিক্ষানীতি বিধিমালায় প্রথম থেকে নবম শ্রেণির যাবতীয় গাইড বই প্রকাশনা ও বিক্রয় সম্পূর্ণরুপে অবৈধ ঘোষণা করা হয়েছে। আর এই ঝামেলা এড়াতে বই ব্যবসায়ীরা গাইড বই গোডাউনেও লুকিয়ে রাখছেন। নাম প্রকাশে অনিচ্ছুুক শিক্ষক জানান, বই ব্যবসয়ীদের রয়েছে বিশাল সিন্ডিকেট। তারা বিভিন্ন উপঢ্যেকন আগেই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে পাঠিয়ে থাকেন। ফলে প্রশাসন ও শিক্ষকরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লওয়ারের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কয়ানিজপাড়াস্থ’ সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে বিকেলে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স কাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন এম.এ.রশিদ শাহ সম্রাট এমজেএফ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স কাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর প্রথম ভাইস্ জেলা গভর্নর লায়ন জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ লায়ন এ.এফ.এস. রইচ আহম্মেদ এবং দ্বিতীয় জেলা লায়ন স্বদেশ রঞ্জন সাহা।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সভাপতি লায়ন সাংবাদিক আমিনুল হক। এছাড়াও অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর কেবিনেট সেক্রেটারী লায়ন মো.নুরুল আলম এবং কেবিনেট ট্রেজার লায়ন মো.সোলেমান এবং কনভেনশন চেয়ারপার্সন ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন মো.খায়রুল বাসার পিএমজেএফ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে আনুগাত্যে শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সেক্রেটারী লায়ন মো. রেজাউল হক। পরে প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন এম. এ. রশিদ শাহ সম্রাট এমজেএফ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নব-নির্বাচিত কমিটির কর্মকর্তা শপথ বাক্য পাঠ করান। অভিষেক অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনির দায়িত্ব পালন করেন লায়ন মো. ফারুক আহমেদ ও বিলকিছ বাণু।
এর আগে প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নতুন সদস্য শেখ জাবেদ আলীকে শপথবাক্য পাঠ করান। আভিষেক অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। লায়ন ক্লাব অব সানফ্লাওয়ারের সেক্রেটারী লায়ন মো. রেজাউল হক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
নীলফামারীতে সংখ্যালঘু ভোটারকে মারধর করার মামলায় গ্রেফতার ২ জন
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় হিন্দু সম্প্রদায়ের এক বোটারকে ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদান, লাঞ্ছিত ও মারধর করার অভিযোগে মামলায় এক জামায়াত কর্মী ও জলঢাকার ভোট কেন্দ্রে সহিংসতা ঘটানোর অভিযোগের মামলায় শিবিরের সাথী সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ডিমলা উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের মৃত আজিজার রহমানের পুত্র ও জামায়াত কর্মী আব্দুর রহমান (৩৮) ও জলঢাকা উপজেলার গেঅরমুন্ডা ইউনিয়নের কেচা মামুদের পুত্র ও ওই ইউনিয়নের শিবিরের সাথী সভাপতি অপিয়ার রহমান জয়নাল (২২)। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।




