ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৮:৫০ অপরাহ্ণ

Chuadangaচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী বেনীপুর-রাজাপুর ও দর্শনায় অভিযান চালিয়ে দুই হাজার ৬শ ৬২ বোতল ফেনসিডিল, ৪৮ বোতল ভারতীয় মদ, টিভি পার্টসসহ একটি মোটর সাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৮ নভেম্বর সোমবার ভোরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ওইসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য সাড়ে ১৩ লাখ টাকা।
জানা যায়, সোমবার ভোর ৬টায় বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা গ্রামের নিকটবর্তী স্থানে অভিযান চালায়। সেখানে দর্শনার ভারত সীমান্ত থেকে ছেড়ে আসা কলা বোঝাই একটি ট্রাকের গতিরোধ করলে চালকসহ পাঁচজন চোরাচালানী ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে বোঝাই করা কলার নিচ থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই দিন ভোর ৫টায় সুলতানপুর ফাঁড়ীর হাবিলদার আবদুল করিমসহ একদল বিজিবি সদস্য গোপনে সংবাদ পেয়ে ঝাঁঝাঁডাঙ্গা সীমান্তের নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় পাঁচ থেকে ছয়জন চোরাচালানী ভারত থেকে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা ফেলে পালিয়ে যায়। নৌকা তল্লাশি করে বিজিবি সদস্যরা ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ভোর সাড়ে চারটায় রাজাপুর বিজিবি ফাঁড়ির হাবিলদার পিন্টু মিয়াসহ একদল বিজিবি সদস্য মানিকপুর সীমান্তে টহল দেয়ার সময় ৫জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তারা তিনটি কার্টুন ও দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। কার্টুন ও ব্যাগ তল্লাশি করে ১শ ৫৬ বোতল ফেনসিডিল ও টিভি পার্টস উদ্ধার করে। এছাড়া সোমবার রাত ৩টায় বেনীপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মিজানুর রহমান হরিহরনগর সীমান্তে টহল দেয়ার সময় দুজন চোরাচালানীকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা দুটি চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে তারা ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!