ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিরোজপুরে ফেনসিডিলসহ উপ-সহকারী প্রকৌশলী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৩ ৮:২৪ অপরাহ্ণ

pirojpur-map-BPNপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মেহেদী হাসানকে ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় এজাজ নামে তার অপর এক সহযোগীকেও আটক করেছে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় পিরোজপুরের বলেশ্বর ব্রীজ এলাকা থেকে ৪ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই তাজ জানান, বলেশ্বর ব্রীজের টোল ঘর এলাকায় নিয়মিত চেকিং কার্যক্রমের অংশ হিসেবে মটর সাইকেল আরোহী দুই জনকে তল্লাশী করা হলে তাদের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান পিরোজপুর পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে কর্মরত। অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।

Need Ads
error: কপি হবে না!