পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার রাইস মিল এলাকায় ইট ভাঙ্গার ট্রলি উল্টে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৭ নভেম্বর রবিবার বিকেলে ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, পীরগঞ্জ থেকে জনৈক আব্দুস সালামের ঐ ট্রলিটি শহর থেকে ভেলাতৈর গ্রামের দিকে যাওয়ার প্রাক্কালে জগথা রাইসমিল এলাকায় গতি হারিয়ে রাস্তার পাশ্ববর্তী উল্টে যায়। এতে ট্রলির হেলপার জগথা গ্রামের মো: মোমিনের পুত্র লিটন গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।




