ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির শীর্ষ ৫ নেতাসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও জুলুম নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দল। শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তৈয়মুর রহমান,অ্যাড.আব্দুল হালিম,আব্দুল হামিদ,তারেক আদনান প্রমুখ।




