রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাত্র ৩ দিনের ব্যবধানে আবারো বিদ্যালয়ের তালা কেটে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকার মালা-মাল চুরির ঘটনা ঘটেছে। এর আগে ১১ নভেম্বর পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে একই কায়দায় এবং ১২ নভেম্বর রাতে সিম্বা বাস স্ট্যান্ডে ৩টি দোকানের তালা কেটে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালা-মাল চুরির ঘটনা ঘটে।
থানাপুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিয়া সুলতানা জানান, শুক্রবার রাতে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের রুমের তালা কেটে ১টি প্রজেক্টর,৪টি কম্পিউটার মনিটর,৫টি সিপিও এবং ১টি প্রিন্টার চুরি করে নিয়ে যায় চোরেরা । তবে বিদ্যালয়ে পাহারাদার থাকলেও কি ভাবে এতগুলো টাকার মালা-মাল চুরি হয়ে গেল তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী ও রাণীনগর থানার ওসি আব্দুলাহ-আল মাসউদ চৌধুরী ঘটনাস্থাল পরিদর্শন করেছেন বলে ওসি জানিয়েছেন। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। এর আগে ১১ নভেম্বর রাতে উপজেলার পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে একই কায়দায় চোরেরা তালা কেটে ১টি প্রজেক্টর,৬টি কম্পিউটার মনিটর ও ৪টি সিপিও চুরির ঘটনা ঘটে । এছাড়াও পরের দিন ১২ নভেম্বর রাতে সিম্বা বাস স্ট্যান্ডে ৩টি দোকানের তালা কেটে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালা-মাল চুরির ঘটনা ঘটে।




