ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একটি কৃচক্রি মহল সুপরিকল্পিত ভাবে বনগ্রামের ঘটনা ঘটিয়েছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০১৩ ৮:৪৩ অপরাহ্ণ

Tukuপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার বনগ্রাম হিন্দু স¤প্রদায়ের উপর হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধী নিজামীর স্বাক্ষীদের যুক্তিতর্ক যখন চলছিল তখন একটি কুৃচক্রী মহল সুপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।

Shamol Bangla Ads

তাদের বিচারের মুখোমুখি করা হবে। তবে নিরপরাধ জনগণ যেন অহেতুক শাস্তি বা হয়রানির শিকার না হয় সে জন্য  আমার ও আমার দলের পক্ষ হতে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ততটুকুই করার চেষ্টা করছি। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের পাশে সকলকে দাঁড়ানোর আহবান জানান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অনেকেই ছবি উঠতে পারেন, অথচ এই ছবিকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি-গোষ্ঠি আমার রাজনৈতিক দল ও ভাবমুর্তিকে ক্ষুন্ন করার চেষ্টা করছে।  শুক্রবার সকালে বনগ্রাম বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিট সভাপতি ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার মিরাজুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক আঃ হামিদ মাষ্টার , নির্বাহী সদস্য আঃ মতিন, মামুনুর রশিদ প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্থ ৩৮টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে গত ৭ নভেম্বর ডেইলী ষ্টারসহ কয়েকটি পত্রিকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় যুবক মিঠু ও রুবেলকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে শুক্রবার সকালে বনগ্রাম বাজারে ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল সাহা বলেন, ডেইলী ষ্টার পত্রিকায় প্রকাশিত সংবাদটি কোন ব্যক্তি বা গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রুবেল ও মিঠুকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট  ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। যা হিন্দু স¤প্রদায়ের ব্যক্তি,সামাজিক ও স্থানীয় সম্পর্কে প্রশ্ন বিদ্ধ করেছে। হিন্দু স¤প্রদায়ের সাথে রুবেল ও মিঠুর পরিবারের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। তারা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!