ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তি পাচ্ছে মাহীর ‘কি দারুণ দেখতে’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ১২:৫২ অপরাহ্ণ

Mahiশ্যামলবাংলা বিনোদন : ২৯ নভেম্বর মুক্তি মাহীর ‘কি দারুণ দেখতে’। হাস্যরসাত্মক গল্প নিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে এসএমএস ফিল্মস। ইতোমধ্যে সেন্সরের চৌকাঠ পেরিয়েছে ছবিটি।
ছবিটির কাহিনী হচ্ছে, রূপ নিয়ে মহাবিপাকে পড়েছেন মাহী। বৃদ্ধ- যুবক কারও কাছ থেকেই রেহাই মিলছে না। যেই দেখে সেই পিছু নেয়। উপায়ন্তর না পেয়ে চেহারায় কালি মাখতে শুরু করেন তিনি। এতে কিছুদিন যন্ত্রণা থেকে পরিত্রাণ মিললেও কয়েক দিন বাদে ফের বিপত্তি বাঁধে।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহী এবং তার বিপরীতে বাপ্পী চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে মাহী বলেন, নিজের অভিনীত কোন ছবি মুক্তি পেলে ভালই লাগে। আর তা যদি হয় ভিন্ন রকম কোন চরিত্রে অভিনয় করা ছবি তাহলে তো কথাই নেই। এরকমই একটা ছবি ‘কি দারুণ দেখতে’। আশা করছি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবো। কারণ, দর্শকদের সঙ্গে ছবি দেখার মজাই আলাদা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!