ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় কঠিণ চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ৮:৩৬ অপরাহ্ণ

a-4তাপস চন্দ্র সরকার, কুমিল্লা :  বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিণ চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন শেষ হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপি ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচির মধ্যে প্রথম পর্বে ছিল ভোর ৬টা হতে মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সমাজ সংস্কারক পূর্ণানন্দ মহাথের ও দশম সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের’র স্মৃতি সৌধে শোভাযাত্রা সহকারে পুষ্পার্ঘ অর্পণ, ভিক্ষু সংঘে প্রাত:রাশ, বুদ্ধ পূজা ও প্রয়াত বিহার অধ্যক্ষ এবং ভূমি দাতাদের পারলৌকিক সদ্গতি কামনায় মহাসংঘদান, পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান ও অতিথি আপ্যায়ন।
দ্বিতীয় পর্বে ছিল ধর্মসভায় ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দের আসন গ্রহণ, মঙ্গলাচরণ, উদ্বোধনী ভাষন, পুষ্পস্তবক প্রদান, পঞ্চশীল প্রার্থনা ও প্রদান, সদ্ধর্মদেশনা, পূজনীয় ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দের বক্তব্য, চীবর পরিক্রমা, সভাপতির ভাষণ ও উৎসর্গ এবং রাত ৮টায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠানসূচী’র।
ওই অনুষ্ঠানে কুমিল্লা কোটবাড়ী নবশালবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ৮নং বাগমারা (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মজুমদার, বরইগাঁও কনকচৈত্য বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, থাইল্যান্ড হতে আগত শ্রীমৎ সুগতপ্রিয় থের, মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি থের, নোয়াখালী মতইন গৌতম বিহারের শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের, বরইগাঁও কনকচৈত্য বিহারের শ্রীমৎ ধর্মশ্রী ভিক্ষু, দুপজর তক্ষশীলা বৌদ্ধ বিহারের শ্রীমৎ উত্তমানন্দ ভিক্ষু, আলিশ্বও শান্তি নিকেতন বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ শ্রীৎ ধর্মানন্দ ভিক্ষু ও আলোকদিয়া শাক্যমুনি প্যাগোডা’র শ্রীমৎ সুদর্শী ভিক্ষু প্রমুখ।
এছাড়াও সুদুর থাইল্যান্ড হতে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এরা হলেন-1. Phrakhrusirisakorntham-Chif Abbot-Wat Tha Krabue Samut Sakhon, 2. Mrs, Chitra Phetvongs-Meditation Teacher, Bangkok, 3. Miss Vanida Boonyabut-Upashika, Bangkok. এতে অংশ গ্রহণ করেন বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নর-নারীসহ সর্বস্তরের হাজারো মানুষ ।
ওই পূণ্যানুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে পেরে ঘনিয়াখালীবাসীসহ আগত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের পক্ষে- সর্দার যোগেশ চন্দ্র সিংহ ও সাধনপ্রিয় ভিক্ষু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপন চন্দ্র সিংহ।
এদিকে, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বরইগাঁওস্থিত সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য মহাবিহারে কমপ্লেক্স প্রাঙ্গণে মহাবিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে ১৫ নভেম্বর শুক্রবার দানোত্তম শুভ কঠিনচীবর দানোৎসব ২০১৩ এবং পূণ্যভূমি সংঘরাজ মহাবিহারে বৌদ্ধ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই সমাবেশে সংঘরাজ জ্যোতি:পাল মহাথের ফাউন্ডেশনের মহাসচিব শ্রীমৎ শীলভদ্র মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোঃ শহিদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Need Ads
error: কপি হবে না!