ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৮:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে।
তালতলী বাজারের বগী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক জোমাদ্দারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব জাহাঙ্গির কবির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা আওয়মীলীগের সভাপতি জিএম দেলোয়ার, সহ -সভাপতি এম এ কাদের মিয়া,সাংগঠনিক সম্পাদক ও আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমান,তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলমগীর মুন্সি ইউপি চেয়ারম্যান বাদল খান আ.লীগ নেতা কামরউজ্জামান খালেক ,এ্যাড মহারাজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃরশিদ ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, দুলাল ফরাজী, আমতলী উপজেলা যুবলীগ সভাপতি  জি এম ওসমানী হাসান,প্রমুখ।
সভা শেষে তারা প্রধানমন্ত্রীর জনসভাস্থলের প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন। প্রসঙ্গতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ নভেম্বর সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা  এবং বিকেলে বরগুনার নবগঠিত তালতলী উপজেলা সফর করবেন এবং দুটি ভিন্ন জনসভা করবেন।

Need Ads
error: কপি হবে না!