নীলফামারী প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতার আশংকায় নীলফামারীতে ৭ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। ১১ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বড় বাজার এলাকা পুলিশ তাদের আটক করে। ওই এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল করার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। এসময় ছাত্র শিবিরের সদর উপজেলা দক্ষিণ শাখার পাঠাগার সম্পাদক এনামুল হক (২৫), চওড়া ইউনিয়ন ছত্র শিবির উপশাখার সভাপতি ওবায়দুল্লাহ (১৮), মারুফ হোসেন পিয়াল (১৪), মাহফুজ ইসলাম (১৭), মানিক (১৬), ইউনুস আলী (১৮) ও আবু মুসা (২২) কে আটক করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাছ আহমেদ জানান, নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে।




