ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে আবারও বেড়েছে সবজির দাম

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ২:৩০ অপরাহ্ণ

Sabjiনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট বাজারে আবারও বেড়েছে সবজির দাম। প্রায় প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৫/১০ টাকা। শুরু করেছে মৌসুমী সবজির বাজারে আসতে। তবে সব ধরণের সবজি পুইশাক, লালশাক সবজির দাম কিছুটা বাড়তি। তবে আগের মতো বাজারে ঝাঁজ রয়েছে পেঁয়াজের।
বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও মাছের বাজারে ঘুরে দেখা গেছে বাজারের পন্যগুলোতে দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রতি কেজি আলু ১৬ থেকে ২০ টাকা, বেগুন প্রতি কেজি ২৪-৩০ টাকা, সীম ৬০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, কাঁচা কলা প্রতি হালি ১২ টাকা, লেবু প্রতিটি ৫ টাকা, পেপে প্রতি কেজি ১০ টাকা, বাঁধাকপি প্রতিটি ১৫ টাকা, প্রতি কেজি মরিচ ১শ টাকা, ১০০ গ্রাম শুকনা মরিচ ২০ টাকা, পেঁয়াজ ১শ টাকা, আদা ১শ ৬০ টাকা, রসুন ৮০ টাকা, মূলা ১২ টাকা, কচু ২০ টাকা, করলা ৬০ টাকা, আগাম জাতের টমেটো ১শ ২০ টাকা দরে।
এছাড়াও প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১শ ১০ টাকা, প্যাকেটজাত ১শ ১৭ টাকা। মসলা, ডিম ও মাংসের বাজারের দামের তেমন কোন পরিবর্তন দেখা যায়নি। ইলিশ মাছ ৪শ ৫০-৫শ, চিংড়ি ৫শ-৬শ টাকা দরে বিক্রি হচেছ। অন্যান্য মাছের দামও বাজারে আকাশ ছোঁয়া। বাজারের বাচ্চু মিয়া ও ইয়ামিন জানায়, সবজির দাম কিছুটা বেড়েছে, তবে নতুন পন্য পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলে আশা করা যায়।

Need Ads
error: কপি হবে না!