বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি’র উত্তরার বাসার সামনে রবিবার সন্ধ্যায় বিএনপি জামাতের হরতাল সমর্থকদের ককটেল হামলার প্রতিবাদে গতকাল বাবুগঞ্জ উপজেলা চত্বরে ওয়ার্কাস পার্টি ও ছাত্র মৈত্রীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সদস্য এ টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা সম্পাদক এনায়েত করিম ফারুক, কৃষক সমিতির বরিশাল জেলা সভাপতি কমরেড বজলুর রহমান মাষ্টার, খেতমজুর ইউনিয়নের কার্যকরী সভাপতি অধ্যাপক ইসহাক শরীফ, যুবমৈত্রী সভাপতি হাসানুর রহমান পান্নু, নুরুল আলম শরীফ, ছাত্র মৈত্রী নেতা কামাল পারভেজ, ছাত্রমৈত্রী জেলা সম্পাদক সুজন আহাম্মেদ প্রমুখ।




