ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পান চাষে আগ্রহ হারাচ্ছে ধনবাড়ীর চাষীরা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ১:৩২ অপরাহ্ণ

panএ কিউ রাসেল, টাঙ্গাইল : বহুমূখী সমস্যার কারণে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পান চাষীরা পান চাষে আগ্রহ দিনকে দিন হারিয়ে ফেলছেন। ফলে এ অঞ্চলে ঐতিহ্যবাহী পান চাষ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। প্রয়োজনীয় পুঁজির অভাব, অতিরিক্ত উৎপাদন খরচ, শ্রমশক্তির অভাব, বাজারজাতকরণ, প্রয়োজনীয় উপকরণের দুস্প্রাপ্যতার কারণে পান চাষে কৃষকদের আগ্রহ হারানোর মূল কারণ।
ধনবাড়ীর উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মধ্যে বর্তমানে পৌরসভাসহ যদুনাথপুর, পাইস্কা, বানিয়াজান ও ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ি, হাজরাবাড়ি, কয়রাপাড়া, নিজবর্নি, চাতুটিয়া, হবিপুর, বিলাসপুর, ছাত্তারকান্দি, বলদিআটা, বানিয়াজান, বওলা, কলহকুড়া, বক্তারপুর, বারইপাড়া, ধোপাখালি, ইসলামপুর, যদুনাথপুর, আমিরপুর, পোড়াবাড়ী, জামতলী, ভাইঘাট, নরিল্যাহ, সান্ডালপুর, চালাষ, দড়িচন্দবাড়ী এবং ভাতকুড়া গ্রামের অল্প কিছু কৃষক লোকসানের ভার মাথায় নিয়েও পান চাষ করে যাচ্ছেন।
পান চাষিদের সাথে কথা বলে জানা যায়, চাষিদের প্রয়োজনীয় পুঁজির অভাব, অতিরিক্ত উৎপাদন খরচ, বাজারজাতকরণ, প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দুস্প্রাপ্যতা, শ্রমশক্তির অভাব, বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ ও রোগ বালাইয়ের আক্রমনে সংশ্লিষ্ট বিভাগের অসহযোগিতার কারণে পান চাষে কৃষকদের প্রচুর লোকসান হওয়ায় তাদের আগ্রহ কমছে বলে দাবি করেন।
ধনবাড়ি উপজেলায় চলতি মৌসুমে প্রায় ১০ হেক্টর জমিতে বর্তমানে পান চাষ হয়। এ উৎপাদিত পান ‘বাংলা পান’ নামে পরিচিত। পান চাষে কৃষকদের আগ্রহ না থাকলেও শত বছরের ঐতিহ্যবাহী পানের হাট এখনো নিয়মিত ভাবে ধনবাড়ি বাজারে সপ্তাহে প্রতিদিনই বসছে। কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। তাই স্থানীয় চাহিদা মেটাতে প্রতি সপ্তাহের শনি ও বুধবার এই দুই দিন যশোহর, কুষ্টিয়া, ভেড়ামারা, রাজশাহীসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পাশ্ববর্তী সরিষাবাড়ি ও জামালপুর সদর উপজেলার পূর্বাংশসহ বিভিন্ন এলাকার পান ব্যবসায়ীরা কাকডাকা ভোরে পান ক্রয়ের জন্য চলে আসেন। সকাল ১০টার মধ্যে পান বেচা কেনা শেষ হয়ে যায়।
স্থানীয় পান চাষি মকবুল হোসেন জানান, পান চাষে সল্প সুদে কৃষি ঋণ, আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় কৃষি উপকরণের দাম সহনশীল পর্যায়ের রাখাসহ সরকারী অর্থঋণ সহযোগিতায় পান চাষিদের প্রতি সংশ্লিষ্ট দপ্তর গুলোর সু-দৃষ্টি দিলে এ এলাকার পান চাষের অতীত ঐতিহ্য হয়তো ফিরে আসতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!