ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিছিটি থেকে ৫ কেজি ২শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের উপজেলা রায়পাশা গ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকৃতরা হচ্ছে বরিশালের বিমানবন্দর থানার মাখরকাঠি গ্রামের হযরত আলী সরদার ছেলে মো. মিলন সরদার (৩৭), ও সাতক্ষীর জেলার শ্রীরামপুর থানার মো. শাবুর আলী মোড়লের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩২)।
বরিশাল র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দলটি ওই স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর সময় চৌকস র্যাব সদস্যরা ওই ২ জন ব্যক্তিকে ধাওয়া করে আটক করে। পরে দেহ তল্লাশী করে আসামী মিলন সরদারের ডান হাতে থাকা একটি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৫ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয় র্যাবের কাছে স্বীকার করে যে, তারা দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঝালকাঠি জেলার বিভিন্ন থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা মূল্যে গাঁজা বিক্রয় করে আসছে। এদের মধ্যে মিলন সরদার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। ওই ঘটনায় নলছিটি থানায় মামলার প্রস্তুতি চলছে।




