নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে ভূমি অধিকার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর আওতায় প্রোপারটি রাইটস ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যেগে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউ,পি চেয়ারম্যান হাসান আলী প্রধান। আরও বক্তব্য রাখেন সিনিয়র এলসিএল ফ্যাসিলেটেটর নুর ইসলাম ও ব্র্যাকের(লিগ্যাল এইড) মাঠ সংগঠক নাজমা বেগম। সভায় ইউ,পি সদস্য, কাজী, ইমাম, শিক্ষক, ক্লায়েন্ট ও সমাজসেবীরা অংশ গ্রহন করেন। সভায় অধিকার ও সম্পদে সকলের প্রবেশগম্যতা, খাস জমি, নামজারী, ভূমি রেজিস্ট্রেন, ভূমি জরীপ, ফারায়েজ সহ ব্র্যাকের আইন সহায়তা কর্মসুচির উপর বিস্তারিত আলোচনা করা হয়।




