ads

রবিবার , ২৫ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট

খবর টি পড়েছেন : ১৮০
এইচএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। ২৫ মার্চ রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে নিজ নিজ আসনে গিয়ে বসতে হবে বলেও জানান সোহরাব হোসাইন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১৪ থেকে ৩০ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে আসনে বসতে হবে। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামুলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারের ধারাবাহিকতার জন্যই বাংলাদেশ উন্নয়নশীল দেশ : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভালুকার ভবনে বোমা বিস্ফোরণের আলামত মেলেনি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads