শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চলমান সংকট সমাধান না করেই সরকার একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। রবিবার হরতাল চলাকালে নয়পল্টনে বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ওই কথা বলেন। রিজভী বলেন, সংকট সমাধান না হলেও আওয়ামী লীগ নীল নকশার নির্বাচন করতেই মনোনয়ন ফরম বিক্রি করছে।
তিনি বলেন, দেশের মানুষ বিরোধীদলকে বাদ দিয়ে একদলীয় এই প্রহসনের নির্বাচন মেনে নেবে না।
আমরা শেখ হাসিনা বা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না- এটা আমাদের নেত্রী অনেকবার বলেছেন। নির্দলীয় সরকারের দাবি থেকে আমরা সরে আসব না।

তিনি সরকারের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন, সরকার একদলীয় নির্বাচনের পথে চলা বন্ধ না করলে গণঅভ্যুত্থানে নির্দলীয় সরকারের ফয়সালা করা হবে ।




