মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ত্রৈক্ষ্যবিজয় এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখামুখী সংঘর্ষে সিএনজির ১ জন যাত্রী নিহত ও আহত ৪। শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, শেরপুর থেকে একটি পিকআপ মৌলভীবাজার যাচ্ছিল। পথে ত্রৈক্ষ্যবিজয় এলাকায় শেরপুর গ্রামী অটোরিকশাটি মুখামুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




