ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভী বাজারে সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গলের সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নিহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৭:৩৯ অপরাহ্ণ

Road-accident3মৌলভীবাজার প্রতিনিধি :  শুক্রবার সকাল ১১ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের মৌলভীবাজার-সিলেট সড়কের ত্রৈলক্ষ্যবিজয় এলাকায় সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গল  সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নিহারেন্দু কর (৫৫) মারা গেছেন।
জানা যায়, সিএনজি অটোরিক্সাযোগে নিহারেন্দু কর সিলেট থেকে মৌলভীবাজার আসার পথে ত্রৈলক্ষ্যবিজয় এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে  ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অটোরিক্সা চালকসহ আরো ৪ জন  যাত্রী আহত হন।  দূর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহারেন্দু কর বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এনটিভিতে  প্রচারিত জনপ্রিয় পাপেট শো’র প্রযোজক ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!