ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রোড এলাকায় ট্রাকের ধাক্কায় প্রকাশ চন্দ্র (২৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।
শুক্রবার সকাল ৯ টার দিকে ট্রাকটি পীরগঞ্জ এ যাচ্ছিল। যাওয়ার সময় বাইসাইকেল ধাক্কা দিলে প্রকাশ চন্দ্র নামে ওই সাইকেল আরোহী নিহত হন। তার বাড়ি সদর উপজেলার আকচা গ্রামে। প্রকাশ চন্দ্রের নিহতের প্রতিবাদে স্থানীয়রা ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিকে পুলিশ আটক করে।




