ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৯ নভেম্বর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ১:৪৫ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ফেইসবুকে কটুক্তির অভিযোগ তুলে পাবনার সাথিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর ভাংচুর, হামলা ও অগ্নি সংযোগসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, মন্দির ও বাড়ি-ঘর ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ। ৯ নভেম্বর শনিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কমিটি’র কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা ও তাঁর সহযোগি সংগঠনগুলোর যৌথ উদ্যোগে কুমিল্লা মহানগরীর পূর্বালী চত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে মঙ্গলবার রাত ৯টার দিকে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়াস্থ কালীতলা কালী বেদী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, কোষাধ্যক্ষ সুবাস চন্দ্র সরকার, সমাজকল্যাণ বিষয় সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী রাজু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি দীপ্তি রায় চন্দন, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল দাশ, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. রতন দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার আহবায়ক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অব:) হারাধন শীল, সদস্য সচিব ডা. মধুসূদন রায়, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন রায়, কুমিল্লার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার প্রমুখ।
এদিকে, ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফল ও সার্থক করতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা ও  মহানগর শাখা এবং বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীসহ জাতি-বর্ণ-ধর্ম র্নিবিশেষে সর্বস্তুরের মানুষকে যথা-সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও সকল মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোকে অংশ গ্রহণ করারও আহবান জানান নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!