ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অশ্লীল পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে মেহেরপুর শহর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ১০:২০ অপরাহ্ণ

p-3মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন ও জনাকীর্ণ এলাকায় যৌন চিকিৎসার নামে বিভিন্ন হারবাল কোম্পানির অশ্লীল পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে। অশ্লীল ও যৌন আবেদনময়ী পোষ্টার ও ছবি দেখে মেহেরপুরের সচেতন মহল উদ্বিগ্ন হলেও এ বিষয়ে প্রশাসেন নজরদারী নেই। যে কারণে ইচ্ছে মত হারবাল কোম্পানিগুলো বাসস্ট্যান্ড, বিভিন্ন স্কুল-কলেজের দেওয়ালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে পোস্টার ও লিফলেট লাগিয়ে যাচ্ছে।
জানা যায়, সম্প্রতি মেহেরপুর শহরের মুক্তি হাকিমি ঔষধালয়, গাংনী উপজেলার শাহজালাল হারবাল, কলকাতা হারবাল ও মাদ্রাজ হারবালসহ বিভিন্ন হারবাল কোম্পানি শহরের বাসস্ট্যান্ড, মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে ও আশে-পাশে এবং শহরের কোর্ট এলাকাসহ গুরুত্বপূর্ন স্থান ও জনাকীর্ণ স্থানে পোস্টার লাগিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে। যৌন আবেদনময়ী ছবি ও যৌন উত্তেজক ভাষা সম্বলিত পোস্টার ও লিফলেটের দিকে তাকিয়ে দেখছে স্কুল-কলেজগামী শিশু, কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা। অনেকে কৌতুহলী হলেও লজ্জা পাচ্ছে অনেকে। ওই সব পোস্টার দেখে লজ্জা পাচ্ছেন সুধী সমাজ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন জেলার সচেতন মহল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!