ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় ককটেল বিস্ফোরন, টিয়ারসেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৫, ২০১৩ ১০:৩০ অপরাহ্ণ

SAM-05-11এস. গুলবাগী, বগুড়া : ককটেল বিস্ফোরন, টিয়ারসেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বগুড়ায় ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা তিন দিনের হরতালের দ্বিতীয় দিনে বগুড়াসহ উত্তরাঞ্চল অচল হয়ে পড়েছে। কোন ধরনের যানবাহন রাস্তায় বের হয়নি। দোকানপাট বিপনীবিতান সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। হরতালের পিকেটিং-এ নেতাকর্মিদের পাশাপাশি সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। ১৮ দলীয় জোটের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে এই অঞ্চলের গ্রাম-গঞ্জের হাজার হাজার মানুষ লাঠি হাতে রাজপথে বিক্ষোভ  মিছিল করেছ্ েফলে বগুড়াসহ গোটা উত্তরাঞ্চলে অন্যরকম এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।হরতাল চলাকালে বগুড়া শহরে মিছিলের উপর টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ,বুলেটের আঘাতে আহত হয় বগুড়া যুবদল সভাপতি সিপাল আলবখতিয়ার সহ কয়েকজন নেতাকর্মী। নেতাকর্মী আহত হওয়ার খবর ছরিয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ১৮দলের নেতা কর্মীরা।
বগুড়া সদরে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল হক রতন, গাবতলীতে আমিনুল ইসলাম তালুকদার, ধুনটে তৌহিদুল আলম,কাহালুতে জাহাঙ্গীর আলম, নন্দীগ্রামে আবুল কালাম আজাদ, সারিয়াকান্দিতে রিন্টু কাজী, শেরপুরে আব্দুল মান্নান, শিবগঞ্জে সেলিম, সোনতলায় আহসানুল হক তৈয়ব জাকিরের নেতৃত্বে হরতালে পৃথক পৃথক মিছিল হয়। তবে বগুড়াসহ উত্তরাঞ্চলে বৃহৎ বিক্ষোভ মিছিল বের হয় শাজাহানপুর উপজেলায়। শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল হক রতনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আব্দুর রহিম, উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোখলেছার রহমান, আজিজুর রহমান বিদুৎ, জাহেরুল ইসলাম, ফজলুল হক উজ্জল,আলহাজ্ব  তোফাজ্জল হোসেন, সভানেতৃ কোহিনুর আক্তার, আব্দুল হাকিম, আব্দুস সোবহান,যুবদল সভাপতি এনামুল হক সাহিন, জামায়াত নেতা হাসান আলী মন্ডল, বিএনপি নেতা বাচ্চু মিয়াসহ ১৮দলের স্থানীয় নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!