ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৩ ৩:০৭ অপরাহ্ণ

BNP-2চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : নির্বাচনকালীন র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও ১৮ দলের ডাকা টনা ৬০ ঘন্টা হরতালের সমর্থনে  বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ৫ নভেম্বর মঙ্গলবার চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাকিরুল ইমলাম বিকুলের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁন মিয়া, যুবদল সভাপতি হুমায়ন কবির ববি, পৌর জাসাস এর সাধারণ সম্পাদক রঞ্জু সরকার, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম কাটুন, ৮নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক গণি মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক টিপু, ছাত্রদলের নেতা রাজন, মুকুট, সেন্টুসহ বিভিন্ন নেতাকর্মী। বক্তারা তিন দিনের হরতাল সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এ দিকে হারতালের দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জানান, চারঘাট শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে, বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!