ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ১৯৫
অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে খালেদা জিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য রবিবার তাকে সিসিইউতে নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

Shamol Bangla Ads

চিকিৎসক জাহিদ বলেন, ‌‘প্রথমে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও ম্যাডামকে এখন সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে উনার সর্বশেষ অবস্থা ও পরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করা হবে।’

শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এই হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।

Shamol Bangla Ads

চিকিৎসকরা জানিয়েছেন, ৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ প্রধান বিচারপতির

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads