আখি ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ নভেম্বর শনিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্যর্ যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাতিমা খানম। আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, মোঃ জসিম লস্কর, ছোরাপ হোসেন, উপজেলা শিক্ষক সমিতির পক্ষে মিজানুর রহমান প্রমূখ।




